সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

খাগড়াছড়ির বিএনপি নেতা শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ আর নেই

খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:০১ অপরাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সি এস সি আর হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ভাই দাউদুল ইসলাম ভূঁইয়ার বরাতে জানা যায়, মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বুধবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের খুলশি এলাকার বাসভবন প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর রামগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং তৃতীয় জানাজা শেষে শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হবে।

রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। তিনি রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।খাগড়াছড়ি থেকে প্রকাশিত সাপ্তাহিক বিন্যাস পত্রিকার সম্পাদক।  স্থানীয় সাংবাদিক সমাজে ঐক্য ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর