রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাগরপুরে জামায়াতে ইসলামীর পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে নাগরপুর উপজেলার ঐতিব্যবাহী সরকারী যদুনাথ মডেল স্কুল ও কলেজের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসন পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল।
উপজেলা জামায়াতে ইসলামী নেতারা জানান,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সক্রিয় ভূমিকা রাখার জন্য এই কর্মশলার আয়োজন করা হয়েছে। তারা আরও জানান,কর্মশালায় নির্বাচনী বিধিমালা, এজেন্টদের দায়িত্ব ও করণীয়, ভোট গ্রহণ প্রক্রিয়া, ব্যালট যাচাই ও ভোটার শনাক্তকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ কর্মশলায় নাগরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শ্রমিক, যুব ও ছাত্র বিভাগের নেতৃবৃন্দ এবং প্রতিটি ইউনিয়নের জামায়াত, শিবির, শ্রমিক ও যুব সংগঠনের সভাপতি ও সেক্রেটারিগণ এবং সকল ভোটকেন্দ্রের পোলিং এজেন্টরা কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর