মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাকুন্দিয়ায় এগারোসিন্দুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা সংস্কার

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫২ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বালু ভরাটের মাধ্যমে রাস্তা সংস্কার করেছে।  শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী এগারসিন্দুর ইউনিয়ন শাখার উদ্যোগে মঠখোলা বাজার সিএনজি স্টেশনে বালু ভরাটের মাধ্যমে রাস্তা সংস্করণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক জিয়াউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এগারসিন্দুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুখলেস উদ্দিন আকন্দ, সেক্রেটারি আব্দুস সামাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এগারসিন্দুর ইউনিয়ন শাখার সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, এগারসিন্দুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সভাপতি সুমন মিয়া প্রমুখ।
সংস্কারে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, দীর্ঘদিন যাবত মঠখোলা বাজারের গুরুত্বপূর্ণ সিএনজি স্টেশন জায়গাটি জরাজীর্ণ অবস্থায় থাকায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই কিছুটা হলেও দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে আমরা রাস্তাটি বালু ভরাটের মাধ্যমে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর