রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মালেম উদ্দিনের দাফন সম্পন্ন

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা মালেম উদ্দিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর আলিম মাদরাসা মাঠে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযার পূর্বে বীর মুক্তিযোদ্ধা মালেম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে উপজেলা প্রশাসন। মালেম উদ্দিনের কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন এবং পাকুন্দিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন।
এ সময় স্থানীয় চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান সহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: মরহুম মালেম উদ্দিন উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি শনিবার দুপুর ১ ঘটিকায় দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর