বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

সাতক্ষীরার আশাশুনি পাউবো বাঁধের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ

আশাশুনি উপজেলার পাইথালী গ্রামের বিজন দের মরদেহ চুমুরিয়া থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর)ভোরে চুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে ও সরজমিনে ঘুরে জানা গেছে,ভজ্বন দের পুত্র পাইথালী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি বিজন দে (৬২) মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ী থেকে বেরিয়ে আর বাড়ী ফেরেননি। বুধবার ভোরে পথচারীরা বাড়ী থেকে একটু দুরে চুমুরিয়া গ্রামের পাউবো’র বেড়ী বাঁধের স্লোবে একটি মৎস্য ঘেরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে থানা অফিসার ইনচার্জ সামছুল আরেফিন ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম ঘটনাস্থলে যান। সকাল ৮ টার দিকে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরন করে। এ সময় তার পরনে ব্লু রঙের হাফ প্যান্ট ও লাল রঙের গোলগলা গেঞ্জি ছিল। তার দু’পায়ে ক্ষতচিহ্ন এবং পা দিয়ে রক্ত ঝরছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
থানা অফিসার ইনচার্জ সামছুল আরেফিন জানান, মৃত্যের সঠিক কারন এখনও জানা যায়নি, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হতে পারে। সুরতহাল করা হয়েছে,তদন্ত কাজ চলছে।তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর