বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ):
আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ র্মাচ) সকাল ১০টায় সাপাহার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট উচ্চ বিদ্যালয়  মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতার  উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।  শুরুতে একটি র্বণাঢ্য র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও র্দুযোগ মোকাবেলায় সচতেনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) রোমানা রিয়াজ। মহড়ায় নেতৃত্ব দেন সাপাহার ফায়ার র্সাভিস স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) এসলাম হোসনে।

এ সময় সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, অতিরিক্ত কৃষি র্কমর্কতা কৃষিবিদ মনিরুজ্জামান টকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মাঈদুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শির্ক্ষাথী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর