বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ

নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবনে এই সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিকে প্রেসক্লারের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।

রাণীনগর উপজেলা প্রেসক্লারের সভাপতি মো. আওরঙ্গজেব হোসেন রাব্বীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, ফরহাদ আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর হাসান বেলাল, সাংবাদিক বিকাশ চন্দ্র প্রামানিক, শেখ নয়ন ফয়েজী, মনোরঞ্জন চন্দ্র প্রমুখ।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর