মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

খাবার প্যাকেট নিয়ে অসহায় মানুষদের পাশে উপজেলা নির্বাহী অফিসার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুর উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান মহোদয়।

১৩ আগষ্ট দুপুরে উপজেলার চরগোয়ালিনী ও চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামে তিনি ব্যক্তিগত তত্ত্বাবধানে সরকারী এই খাদ্য সহায়তা নিয়ে অঞ্চলের নিরীহ  অসহায় মানুষের হাতে পৌঁছে দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্যাকেটে  চাল, ডাল, তৈল, চিনি ও লবণ সহ দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্য উপকরণ দিয়েছেন। বিতরণ কার্যক্রম চলাকালে উপজেলা নির্বাহী অফিসার  মো. তৌহিদুর রহমান বলেন, “সমাজের যে কোনো বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।”খাবার পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসী। অনেকেই জানান, এই সহায়তা তাদের দৈনন্দিন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ইমামগণ সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই উপজেলা নির্বাহী অফিসারকে এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর