মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন পাটুয়াভাঙ্গা ইউনিয়নে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আহুতিয়া তদন্ত কেন্দ্র সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এলাকার যুবকদের খেলাধুলার মাধ্যমে একত্রিত করা, তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং সুস্থ মানসিকতা বিকাশে উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শাখার আমীর মোঃ মারফত আলী দুলাল, বিশেষ অতিথি ছাত্রশিবিরের সাবেক জেলা অর্থ সম্পাদক এইচ এম এরশাদ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ও সিঙ্গাপুর প্রবাসী মোঃ হিমেল মিয়া এবং শিক্ষাবিদ মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। তারা খেলাটি উপভোগ করেন এবং যুবকদের উৎসাহ দেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কটিয়াদি উপজেলা শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোঃ মাহমুদুল হাসান জুনায়েদ।
আয়োজকরা জানান, এই প্রীতি ম্যাচ যুব সমাজের মধ্যে এক অন্যন্য উদ্দীপনা ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর