মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

পাকুন্দিয়ায় শহীদ সিফাত উল্লাহ’র কবর জিয়ারত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্র শিবির

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের শহীদ মোহাম্মদ সিফাত উল্লাহর কবর জিয়ারত এবং ফুলের গাছ রোপণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা শাখা।
আজ মঙ্গলবার (৫ আগস্ট)  সকাল ৮ ঘটিকায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সিফাত উল্লাহ’র কবরের পাশে ফুলের গাছ রোপণ ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলার মাদ্রাসা শাখার সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, বিশেষ অতিথি কিশোরগঞ্জ জেলা স্পোর্টস সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া, ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ আকরাম হোসাইন, পুলেরঘাট আঞ্চলিক শাখা সভাপতি মোহাম্মদ রাকিবুল হাসান এবং মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি মোহাম্মদ রিয়াদ হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ সিফাত উল্লাহ’র কবর জিয়ারত এবং বৃক্ষরোপণের মাধ্যমে শহীদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ যুব সমাজের মাঝে ইতিহাসের গুরুত্ব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। ফুলের গাছ রোপণের মাধ্যমে শহীদ সিফাত উল্লাহর স্মৃতিকে চিরকাল জীবিত রাখা হবে। এভাবে শহীদ সিফাত উল্লাহর আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে সহায়ক হবে এবং তার সাহসিকতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর