মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

জামালপুর জেলায় নাশকতার মামলায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতা গ্রেফতার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১:৩৯ অপরাহ্ন

জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০২ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এরআগে ১ আগস্ট রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম ফরহাদ, জামালপুর শহর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আয়নাল হক, মাদারগঞ্জ উপজেলার কড়াই চড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আদারভিটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মেলান্দহের কুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেদ মিয়া (৪৩) এছাড়া বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহসিন বকশী রয়েছে।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় দায়ের হওয়া নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরের দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সোহেল মাহমুদ বলেন, জেলার মাদারগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দহ ও সদর উপজেলা থেকে নাশকতা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর