বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

বান্দরবানে মোবাইল কোর্টে জরিমানা ও পলিথিন জব্দ

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

বান্দরবানের সদর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুরে পরিবেশ অধিদপ্তর বান্দরবান ও উপজেলা প্রশাসন বান্দরবান এর যৌথ উদ্যোগে  ০৫ নং গলি, বান্দরবান বাজার,বান্দরবান সদর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০১টি মামলায় ২,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং প্রায় ৮৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
 উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন বান্দরবান পার্বত্য  বান্দরবান সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও  সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হিরামণি  এবং প্রসিকিউশন প্রদান করেন  মোঃ রেজাউল করিম সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।
এ ছাড়া সার্বিক সহযোগিতা করেন  তুষার কান্তি নাথ ও  অসিত কুমার চৌধুরী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। পরিবেশ অধিদপ্তর,বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর