বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

দিনাজপুরে ১৭০ পিস ট্যাপেন্ডালসহ মাদক ব্যবসায়ী আটক, সেনাবাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক মহাসড়ক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ

দিনাজপুরের কাহারোল উপজেলার ১৬ মাইল বাজার এলাকায় ইয়াবা লেনদেনের সময় মোমিনুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী। শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। আটক মোমিনুলের বাড়ি বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে। তিনি মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোমিনুল ওইদিন রাতে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করতে এসেছিলেন স্থানীয় বাসিন্দা বক্করের ছেলে সবুজের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী ও মাদকবিরোধী কমিটির সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।তার কাছে তল্লাশি করে উদ্ধার করা হয় ১৭০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট।
আটকের পর বিক্ষুব্ধ জনতা মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং সেটি মহাসড়কের মাঝখানে রেখে অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী পড়েন চরম ভোগান্তিতে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিনাজপুর সেনা ক্যাম্পের নিয়মিত টহলদল। সেনাবাহিনীর সদস্যরা দ্রæত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
পরে কাহারোল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাদক ব্যবসায়ী মোমিনুলকে হেফাজতে নেয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এলাকাটি সম্পূর্ণভাবে শান্ত এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর