বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

নান্দাইলের আচারগাঁওয়ে গ্রামীণ রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করে নির্মাণ! এলাকাবাসীর ক্ষোভ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে চলমান একটি গ্রামীণ রাস্তার নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঝাউগড়া ব্রিজ থেকে গইছখালী পর্যন্ত রাস্তাটির পাকাকরণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট, যা সামান্য চাপেই গুঁড়ো হয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানান, বহুদিন ধরেই তাঁরা এই রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর কাজ শুরু হলেও নির্মাণসামগ্রী দেখে চরম হতাশ হয়েছেন তারা। তাদের ভাষায়, এমন নাজুক ইট দিয়ে নির্মাণ করা হলে রাস্তার টিকতে বেশি সময় লাগবে না, কয়েক মাসের মধ্যেই তা চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
 স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে এই রাস্তাটির উন্নয়ন চেয়ে আসছি। অবশেষে কাজ শুরু হলেও এখন দেখছি মানহীন উপকরণ দিয়ে রাস্তা বানানো হচ্ছে। আমরা এটা মেনে নিতে পারি না।”
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত প্রকল্পটির নির্মাণ সামগ্রী পরীক্ষা ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী ও এলজিইডি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর