সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় সরিষার ক্ষেতে মধু চাষের বাম্পার ফলন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুল, যেন মাঠ হাসছে হলুদের সমারোহে। বিভিন্ন অঞ্চল থেকে আসা মধু চাষীরাও ব্যস্ত মধু সংগ্রহে।

সরেজমিনে দেখা যায়, এবছরে উল্লাপাড়ায় সরিষার আবাদ বেশি হয়েছে। সরিষা ক্ষেতের চোখ জোড়ানো হলুদ ফুল আকৃষ্ট করছে মৌমাছিদের। এ অঞ্চলের প্রায় প্রতিটি সরিষা ক্ষেতের পাশে বিভিন্ন জেলা থেকে আসা মৌ-খামারীরা বসিয়েছেন মৌমাছির বাক্স। মধু চাষের বেশকিছু পদ্ধতির মধ্যে ফুল আসার সময় সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করা একটি জনপ্রিয় পদ্ধতি।

সলঙ্গা ইউনিয়নের কৃষক আব্দুল বারীক বলেন, এবার এক বিঘা জমিতে সরিষা চাষ করেছি। ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসালে পরাগায়নের ফলে সরিষার উৎপাদন বাড়ে। এবার ভালো ফলন হলে ৮-৯ মণ সরিষা পাবো বলে আশা করছি।

উত্তরবঙ্গ মৌ-চাষি সমিতির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মৌ-ফার্মের পরিচালক শিশির কুমার সাহা বলেন, উপজেলার বাগমাড়া এলাকায় সরিষার মাঠে মৌমাছির বাক্স বসিয়েছেন তিনি। প্রতি বছরের মতো এবারও তিনি ১০০টির উপরে বাক্স স্থাপন করেছেন। এসব বাক্স থেকে এক সপ্তাহ পর পর মধু আহরণ করা হবে। এসময়ে একেকজন মৌচাষি গড়ে দুই থেকে আড়াই টন মধু আহরণ করতে পারে। এবার সরিষার গাছে ফুল বেশি আসায় মধু আহরণ ভালো হবে বলে আশা করছি। মধু সংগ্রহের সময় সহজ শর্তে ঋণ এবং সরকারিভাবে মধু বিক্রির ব্যবস্থা থাকলে আমরা আরও লাভবান হতে পারবো। শুধু তাই নয় সরকারি ভাবে সহযোগিতা পেলে উৎপাদিত মধু বিদেশেও রপ্তানি করা সম্ভব।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মৌ-খামারীরা আসছেন বিভিন্ন অঞ্চল থেকে। তারা নিজেদের পছন্দসই জায়গায় খামারের বাক্স বসাচ্ছেন। গত বছর এ উপজেলায় ১২৫টি মৌ-খামার বসেছিলো। এবার উপজেলার বিভিন্ন মাঠে ২ হাজার মৌ-বাক্স বসেছে। এ বছর মধু উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৫৫ কেজি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর