মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে সেক্রেটারি জেনারেল এর বিবৃতি

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ

বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের সংবাদ প্রসঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৭ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন। যেকোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারেন।
বর্তমানে ছাত্র-জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি। জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি বন্যার্তদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের প্রধান কাজ দেশ ও জাতির সংস্কারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা।
এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর মহানগরী, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে। ইতোমধ্যেই যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে।”


আপনার মতামত লিখুন :

One response to “জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে সেক্রেটারি জেনারেল এর বিবৃতি”

  1. Sohel gazi says:

    জামায়াতে যোগদান সহজ করা হোক, ইসলাম প্রিয় গণ মানুষ জামায়াত কে রাস্টীয় ক্ষমতায় দেখতে চায়, তারা ভোট দানের মাদ্যমে জামায়াতের কর্মী হয়ে সুন্দর সমাজ গড়তে চায়,, কিন্তু কেউ যদি জামায়াতের কর্মি হয়ে অপকর্মে লিপ্ত হতে চায়, সংগে সংগে তাকে বহিস্কার করা সহ স্বাস্হ্যি মুলক ব্যাবস্থা গ্রহন করিতে হইবে।

Leave a Reply to Sohel gazi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর