রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উদ্যেগে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে “কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রসারে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৮ মে সকাল ১১ টায় কলেজ হল রুমে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ কুদ্দুস খানের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন উপ-পরিক্ষা নিয়ন্ত্রক(পিআরএল) কারিগরি শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠাতা রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজে। অনুষ্ঠানে প্রধান আলোচক ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ইন্সট্রাক্টর প্রকৌশলী মো: হুমায়ুন কবির, বিশেষ আলোচক বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু এ সময় বক্তব্য রাখেন রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযুষ কান্তি মন্ডল, জয়কুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক মিসেস নাসরিন আক্তার, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজে কৃষি শাখার বিভাগীয় প্রধান ড. চিত্ত রন্জন সরকার। আলোচনা সভায় সঞ্চালনা করেন অত্র কলেজের বিএমটি শাখার বিভাগীয় প্রধান ও উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। বক্তব্য অথিতিরা সকলে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।