শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

শান্তিময় বিশ্ব চাই – মো. আলমগীর হোসেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

ইসরাইলের আগ্রাসী হামলায়
নিরব মানবাধিকার ও বিশ্ব শাসকগন,
ভেঙ্গে ফেলছে বসত ভিটা
মারা যাচ্ছে নারী শিশু জনগন।
মধ্যম আয়ের দেশে সামান্য ছুতায়
পশ্চিমারা মানবতার বুলি ছুড়ে,
হায়েনা ইহুদীদের বোমা হামলায়
তদের মানবতা গেছে মরে ।
রাশিয়ার ইউক্রেন হামলায়
অস্ত্র দিয়ে দেখাচ্ছো প্রতিবাদের ঝড়,
অসহায় গাজাবাসীর মৃত্যুতে
দেখাচ্ছো নিরবতার প্রহর ।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে
অসহায় নারী শিশু মারা যাচ্ছে,
যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে
পশ্চিমারা যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে ।
কেন তোমাদের এই বৈষম্য
গাজার মানুষগুলোর বাচাঁর অধিকার নেই !
বিশ্ব মোড়লদের এক ঘেয়েমী সাপোর্টে
ইসরাইল একের পর হামলা করে যাচ্ছেই ।
কবি চন্ডীদাসের উক্তি-
“সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”
তাই জাতি ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে
শান্তিময় বিশ্ব কামনায় যুদ্ধ থামাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর