বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ  চাটমোহরে জমি নিয়ে বিধবা পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ তিনজন গ্রেপ্তার

শিকলবন্দি হাহাকার – হাফিজুল ইসলাম লস্কর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

আঁধার নেমেছে যশোর কারায়
স্তব্ধ প্রহরগুলি,
কফিনবন্দি স্বপ্নগুলো
বুকের পাঁজর খুলি।
​সাদা কাফনে ঢাকা মা ও শিশু
নেই যে প্রাণের সাড়া,
কারাগারে আজ থমকে গেছে
বিষাদ অশ্রুধারা।
​নয়টি মাস যে কাটিয়েছে প্রহর
একটি ছোঁয়ার তরে,
সেই আদরের বুকের ধনটি
কেন নিথর এমন করে?
​নিষিদ্ধ নামের তকমা গায়ে
বন্দি যে আজ পিতা,
বুকের ভেতর জ্বলছে কেবল
স্মৃতির দগ্ধ চিতা।
​প্রথমবার সন্তানের মুখ দর্শনে
বড়ই নিষ্ঠুর সময়,
জীবন্ত নয়, শীতল দেহ
বুক ফেটে আজ যায়।
​কোলে তুলে নিল নিজের রক্ত
নয় মাসের সেই জান,
পাষাণ কারার দেয়াল জুড়ে
বিলাপের আখ্যান।
​স্ত্রী ছিল তার সঙ্গী লড়াকু
অভিমানেরই জেরে,
চলে গেল সে জগৎ ছেড়ে
সব মায়া আজ ছিঁড়ে।
​একটি ছোঁয়া, একটি দেখা
শেষ বিদায়ে আঁকা,
লোহার শিকল রইল পাহাড়
স্বপ্ন রইল ঢাকা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর