সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ঢেঁড়স – মো: শফিকুল ইসলাম সবুজ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ঢেঁড়স
আহা কী রস!
লুব্রিক্যান্টে মাখামাখি—
ভাবটা এমন যেন
সদাসিক্ত তৈলাক্ত ভক্ত;
আড়ম্বরপূর্ণ বাঙালীয়ানা দিয়ে
শুষে নেয় আমজনতার রক্ত।

প্রিয়;
তবু প্রেম নিও—
যে প্রেম আসলে নির্মল পিপাসার জল।
আর পারলে দিও আমায়
ইরান, তুরান কিংবা খোরাসানের সুরা,
উপচে পড়া পেয়ালা ভরে;
আর তা না হলে, কষ্ট করে হলেও—
একবাটি সাধারণ ঢেঁড়স ভাজি দিও।

বিমুগ্ধ নয়নে দেখেছিলাম,
দোহারা নিটোল দেহ,
কিছুটা উদ্ধত শিব – ত্রিশূল,
কিছুটা আবার বুনো হাঁসের বাঁকানো গ্রীবা;
স্বাদে বেজায়, ভাজিতে শ্রেয়।
প্রিয়—
রাজকীয় সুরা না হোক,
কষ্ট হলেও
একবাটি ঢেঁড়স ভাজি দিও।

কবি পরিচিতি:
মো: শফিকুল ইসলাম সবুজ
ইন্সট্রাক্টর (রসায়ন)
৩৮ তম বিসিএস (নন-ক্যাডার)
নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
নাগরপুর, টাঙ্গাইল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর