মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের এি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন এম এ ওয়াহাব চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তা, চরম ভোগান্তি যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি   গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভয়নগরে কাগজে স্ত্রী, বাস্তবে অসহায়, প্রবাসী স্বামীর সম্পদে বঞ্চিত এক নারীর কান্না যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, শাখারিয়ার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর, স্বস্তি স্থানীয়দের মাঝে

শোভনা- কবি মো: শফিকুল ইসলাম সবুজ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

হায় শোভনা-
তুমি কেবল আমার ভাবনাতেই ছিলে
 না, ছিলে হৃদয় শোভিত উদ্যানে।
আফসোস! সেখানে থেকেও হৃদয়ের রক্তক্ষরণ বুঝলে না।
মহাজাগতিক রশ্মির মতো-
তোমার যাবতীয় অন্ধ প্রেমে আচ্ছন্ন হয়ে
আমিতো খুঁজেছি তোমার ঐ নগ্ন নির্জন হাত।
কেবল এই নশ্বর সৃষ্টির ধূলোয় নয়
খুঁজেছি তোমায়
জীবনের বাঁকে বাঁকে,
দিশেহারা হয়ে বারবনিতার নীড়ে।
তুমিতো দেখলে না
আমার অতৃপ্ত আত্মার হাহাকার!
শুনলে না, মনের রাশিরাশি বেদনার আহাজারি!
হৃদয়হীনার মতো হায়….
হৃদয় নিয়ে কী অদ্ভুত খেলা করে গেলে।
দেখা যদি হয় ফের পরজন্মে
চুম্বনে আর আলিঙ্গনে
উষ্ণতা ছড়িও তোমার ঐ নরম ঠোঁটে,
যেভাবে একদা শ্রান্ত করেছিলে
আসামে,রসায়নে,করুণ বিকেলে!
দু’হাত প্রসারিত করে,
বেঁধো আমায় আরও একটু নিবিড়ে
তোমার ঐ ভালোবাসার ডোরে।
হায়! আজও আমার হৃদয়ে বাজে,
তোমার সেদিনের নির্লিপ্ত প্রস্থান,
নিপাট,আপাদমস্তক নারীর ছল!
পুনশ্চ : শোভনা দাশ, কবি জীবনানন্দ দাশের চাচাতো বোন। যাকে কবি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ” ঝরা পালক ” উৎসর্গ করেছিলেন। যাকে ঘিরে কবির জীবনে এবং সাহিত্য পাড়ায় ধোঁয়াশার শেষ নেই। সেই রেশ ধরেই এই সামান্য কবিতাটি লেখার প্রচেষ্টা। ভালোবাসা নিবেন।
কবি পরিচিতি:
মো: শফিকুল ইসলাম সবুজ
ইন্সট্রাক্টর(রসায়ন)
৩৮ তম বিসিএস (নন-ক্যাডার)
নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
নাগরপুর, টাঙ্গাইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর