বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

রক্তিম পুনর্জন্ম- কবি মো: শফিকুল ইসলাম সবুজ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

কাচের জানালার পাশে দাঁড়িয়ে
একটি ছোট্ট শিশু
একটি ছোট নীল বিন্দু দেখতে পায়—
দূরে, খুব দূরে;
আর মনে মনে ভাবে,
ওটা আমার দাদু বাড়ি!
প্ল্যান ‘বি’—
একটি লাল বিন্দু, দূরবর্তী গ্রহ;
শীতল, রুক্ষ, শুষ্ক, নিষ্ঠুর,
কিন্তু প্রচণ্ড সম্ভাবনাময়।
তবে এটি কেবল একটি গ্রহই নয়,
এটি হলো সেই আয়না, যেখানে
মানুষ নিজের ভবিষ্যৎ দেখে।
ওয়ার্মহোলের দরজা পেরিয়ে
পৃথিবী হতে মাত্র ১২.৫০ আলোক মিনিট দূরে,
নীল পেরিয়ে লাল,
চিরসবুজ থেকে রক্তিম লালে—
পরিকল্পিতভাবে, ধীরে ধীরে।
মৃত্যুর পর সবাই স্বর্গে যায় না,
কেউ কেউ নিরাপদ আশ্রয়ে পুনর্জন্ম নেয়,
খুঁজে নেয় সভ্যতার ধারাবাহিকতা…
৪৫৪ কোটি বছর আগে সৃষ্ট এই দুর্গম পৃথিবী
নিজেকে বদলেছে নানাভাবে।
মাত্র ৩ লাখ বছর আগে মানুষের আবির্ভাব—
একটি ক্ষুদ্র মুহূর্ত!
এই ক্ষুদ্র মুহূর্তেই মানুষ সভ্যতা গড়েছে,
এমন শক্তি সৃষ্টি করেছে
যা তাকে ধ্বংস করে দিতে পারে।
একটা পরমাণুর বোতাম,
ছড়িয়ে পড়া এক ভাইরাস,
উষ্ণ হতে থাকা পৃথিবী—
কিংবা নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা
মুহূর্তে শেষ করে দিতে পারে মানব সভ্যতা!
আমরা কতটা নিরাপদ?
ইন্টারনেট, অর্থনীতি, রাজনীতি, বিশ্বাস, সমাজ—
কোথায় নিরাপদ আশ্রয়?
গুহা, নাকি ভিন্ন কোনো গ্রহ?
যাকে স্কুলের বইয়ের পাতায় দেখেছি,
কিন্তু যার জন্য শুরু হয়েছে এক গোপন দৌড়!
কোনো পৌরাণিক কল্পকাহিনী নয়—
নিবিরু নয়,
সেই গ্রহ:
মঙ্গল!
দ্য মার্স!


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর