বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ

মো. কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ন

এআই প্রযুক্তিতে ছবি বিকৃত করে আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে সম্মানহানির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। যশোরের অভয়নগরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক নারীর ব্যক্তিগত ছবি বিকৃত করে অশ্লীল ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও স্বামীর আরেক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শাহিনা বেগম (৩৮) অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে শাহিনা বেগম উল্লেখ করেন, তাঁর স্বামী জিয়ারুল বিশ্বাস (৪৫) তাঁর সঙ্গে সংসার করতে অনীহা প্রকাশ করছেন। বর্তমানে তিনি কোনো ভরণপোষণও দেন না। জীবিকা নির্বাহের জন্য শাহিনা বেগম আকিজ গ্রুপের একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে কর্মস্থলে অবস্থানকালে নিজের মোবাইল ফোনে তিনি দেখতে পান, তাঁর ছবি ব্যবহার করে একটি টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওই অ্যাকাউন্টে তাঁর সাধারণ ও ব্যক্তিগত ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে অশ্লীল ছবিতে রূপান্তর করা হয়েছে। শাহিনার অভিযোগ, তাঁর স্বামী জিয়ারুল বিশ্বাস ও মিনা বেগম (৩৭) যৌথভাবে এসব ছবি তৈরি করে টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নিকটাত্মীয়, পাড়া-প্রতিবেশী ও পরিচিতজনদের কাছেও এসব ছবি পাঠানো হচ্ছে। এতে সামাজিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে এবং তাঁর মারাত্মক সম্মানহানি ঘটছে। অভিযোগে সংশ্লিষ্ট টিকটক অ্যাকাউন্টের একটি লিংকও সংযুক্ত করেছেন তিনি। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন শাহিনা বেগম। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নিকটাত্মীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী শাহিনা বেগম অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের বিষয়ে জিয়ারুল বিশ্বাস সবকিছু অস্বীকার করে বলেন, আমার মেয়ে জামাই আরও আমাকে মাডার করার হুমকি দিয়েছে। আপনার সাথে আমি সরাসরি দেখা করে কথা বলতে চাই। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর