শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ফিলিস্তিনি জ্বলছে এখন – চিত্তরঞ্জন সাহা চিতু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন

ফিলিস্তিনি জ্বলছে এখন
রক্ত ঝরে রোজ,
স্বার্থবাদী বিশ্ব মোড়ল
কেউ রাখেনা খোঁজ।
হাজার হাজার চলছে গুলি
কেমন করে আমরা ভুলি
মারছে বোমা ইসরাইলী
করছে বাড়াবাড়ি,
নির্বিচারে মরছে মানুষ
মরছে শিশু নারি।
জবাব এবার দিতেই হবে
রক্ত শপথ নিতেই হবে
জাগো এবার জাগো,
প্রতিবাদের জলুক আগুন
বিদেশীরা ভাগাে।
দেশে দেশে যুদ্ধতো নয়
শান্তিকে দাও ঠাই,
যুদ্ধবাজ মোড়লগুলোর
ওদের মরণ চাই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর