শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

দিন মজুর – রেজাউল করিম রোমেল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ২:৫৩ অপরাহ্ন

আমি এক দিনমজুর
গায়ে খেটে খাই,
দেশের নিয়ম নীতি
আমার জানা নাই।
সারাদিন গায়ে খেটে
যে টাকা পাই,
তা দিয়ে সংসার আমার
চলে নারে ভাই।
মুখ্যু সুখ্যু মানুষ আমি
বুঝি না রাজনীতি,
পেটের দায়ে দিনমজুর
বুঝিনা স্বজনপ্রীতি।
চাল ডাল তেল নুন কিনতে
লাগে যে টাকা,
এসব কিনতে গেলে আমার
পকেট হয় ফাঁকা।
আমরা হোলাম দিনমজুর
আমাদের দুঃখ বুঝবে কি তাঁরা,
দেশের নেতা-নেত্রী আর
মুন্ত্রী এম.পি যারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর