শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নরম গরম – মোহাম্মদ আরিফ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৩ জুন, ২০২৩, ৮:১৬ অপরাহ্ন

খাদ্য দ্রব্য ঝগড়া করে
কার যে কত মূল্য
ঘাপটি মেরে আদা বলে
কেউ হবে না আমার সমতুল্য ।

আমার গতি এতোই তেজি
পাল্লার ভার রাশি রাশি
গরম গরম এতোই বেশী
বাজার দর চারশত টাকাই এক কেজী।

এলাচ নাকি রেগে বলে
শোনরে আদা বোকা হাবা
তোর নাম কে রাখল আদা
আমি বলি শোনরে গাধা
কান খুলে শোন পাগলা আদা
এলাচ হলো দেশের বাবা।

মুচকি হেসে পেয়াজ বলে
এলাচ মারে গল্প
দামটা একটু বেশী হলে
ব্যবহার তোমার অল্প ।

চুপটি করে থাকে তেল
সয়াবিন নাকি তুফান মেল
বাজার জুড়ে ব্যাপক বেল
মাঝে মধ্যেই দেখায় খেল।

হটাৎ আলু ফুলে উঠে
দেখায় কেমন গরম
দেশবাসী আজ নরম বলে
দিলাম কেমন শরম।

মাছে ভরা টুইটমবুর
আমার দেশের নদী
দালালেরা সব অংক কষে
গরম করে গদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর