শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

কবি হতে আসিনি – মো: মামুন মোল্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৭ মে, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ন

জীর্ণ শীর্ণ দেহে ছেড়া কাপড়ে কত যে তালি,
 পাকস্থলী ভীষণ তপ্ত; জেগেছে এক বালু চর
রৌদ্রের অগ্নি বর্ষণে যন্ত্রণায় ছটপট করছে;
 ডাস্টবিনের বাসি-পচা কুড়ানি দের তাড়াহুড়া
পথের পাশে খাচ্ছে কুকুর বিড়াল এবং ওরা;
স্নিগ্ধ জ্যোৎস্নায় ঝড়-বৃষ্টি কনকনে শীত;
পথের ধুলা বালি ওদের বিছানার চাদর কেন?
 বেনো জলে গিলে খেলো রক্তের বসত ভিটা!
ক্ষত শত রক্ত ঝরে ঘা শুকাবে কোন মলমে?
 উন্মুক্ত আকাশে শূন্য পকেটে ঝরায় সোনার ঘাম
গদি পেতে সুযোগ পেলে চেপে ধরে কণ্ঠনালী ;
রোদের দহনে বর্ষার বর্ষণে ভিজাই তনু
 পতিত জমিন আবাদে ফলে সোনার চেয়েও দামি
সংসদে বসে কত গুণগান; লেখা বইয়ের পাতায়,
কলমের খোঁচাই রক্ত ক্ষরণে নিস্তেজ;
 থাকেনা মস্ত মাথায়?
অজুরদার লোহার শ্রমিক দেশের মহা- সম্পদ
লুটেপুটে খাচ্ছে পেটুক; দেখে না সরকার?
দিবসে কত-শত মাকাল ফল,মুখে ঝরে ফাগুন
গোন চলে গেলে ছোনে আবার ধরায় আগুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর