সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

“প্রবীণদের অবদান” – হান্নান মোরশেদ (রতন)

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২০, ৬:১৮ অপরাহ্ণ

“আমার মনের মাঝে
পুরাতন স্মৃতি বাজে,
প্রবীণ ব্যক্তিদের মায়াবী চেহারা
অহর্নিশি মনে জাগে।

তাঁদের আদর ভেজা কন্ঠে
ছিল কত ভালোবাসা,
সমাজবদ্ধ বসবাস করত সবাই
মনে ঠাঁই পেতনা কখনো নিরাশা।

ধনী-গরীব সবাই ছিল আপন
মনে জাগতো রক্তের বাঁধন,
তাঁদের অবদানে নিরীহ মানুষেরা
দেখতো বেঁচে থাকার স্বপন।

নিজের পকেটের টাকা দিয়ে
পড়াতো অন্যের সন্তানকে,
উপদেশ দিত সমাজবাসীকে
সন্তানদের শিক্ষিত করতে।

মোটা চালের ভাত, মোটা কাপড় পড়ে
করতেন সাধারণ জীবন যাপন,
যাদের বদৌলতে সুন্দর সমাজ পেয়েছিলাম
সকলে মিলেমিশে ছিল কত যে আপন!

সুন্দর সমাজ গঠন করতে যারা
দিয়েছেন কত যে শ্রম,
নিজের স্বার্থে দেননি তাঁরা
ন্যায়-নীতিকে বিসর্জন।

সমাজের সকলের সুখের কথা
তাঁরা ভাবতেন দিবানিশি,
শিক্ষিত সমাজ গড়তে তাঁরা
পরস্পর মত বিনিময় করতেন অহর্নিশি।

তাঁদের অনুপ্রেরণায় গঠিত
শিক্ষিত সমাজ দাবি করছি আজ,
তাঁদের আদর্শকে বুকে ধারন করে
মোদের গড়তে হবে নতুন সমাজ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর