শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

স্বাধীন পেশা – মো: মামুন মোল্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ন

লেখা পড়া এবার শেষ
বাবুর মাথায় হাত,
চাকরি এবার পেতে হবে
চটি ক্ষয় সাত।
টাকা মামা খালু নেই
হবে কি উপায়?
দলে গিলে চাকরি হবে
বলছে খগেন ভাই।
দল পেয়েছে পদ পেয়েছে
বাবুর মুখে হাসি,
আশায়  দিন কেটে যায়
বয়সের গলায় ফাঁসি।
দল আছে বল আছে
হাতে আছে বন্দুক,
কলম দিয়ে কি হবে?
দেখে খোলে সিন্দুক।
এ দেশের আম জনতা
বড্ড ভীতুর ডিম,
দিনে দিনে আকাশ ছোঁবে
মোদের এই টিম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর