সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

চারপাওয়ালা – কবির হোসাইন 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৮:১১ অপরাহ্ণ

দৌঁড়ে এসে বললো খোকা
শুনেছ খবর বাবা?
আমার সাথের খেলার সাথী
খাইছে নাকি থাবা!
অনেক কষ্ট হচ্ছে তাহার
ডাক্তার আসছে বাড়ি,
সাথীর মায়ে বলছে কেঁদে
যাবে তাদের ছাড়ি।
একটু পরেই শুনছি বাবা
মাইকে হুজুর বলে,
আমার সাথীর জানাযা নাকি
বাঁশ বাগানের তলে।
সাথীর মা বাপ কাঁন্দে কেন
বলোনা বাবা বলো?
সাথীরে দেখে গ্রামবাসিও কাঁদে
তাদের কিসব হলো?
চারপাওয়ালা পালকি দিয়ে
যাচ্ছে কোথায় সাথী?
সাথীর ঘরে নাইকি বাবা
এলইডি লাইট বাতি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর