রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

চেনা – সুর কবির হোসাইন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন

সেই চেনা সুর জানি বহুদূর
শুনিতে পারিনা সরাসরি,
কত যে মধুর মায়ারি চাদর
হারিয়েছি কত তাড়াতাড়ি।
সেই চেনা মুখ হারাল যে চোখ
আপনেরা হল বুঝি পর,
শুধু কাঁদে মন ছুটে সারাক্ষণ
খুঁজি তাদের অতঃপর।
আজব এ ধরা বাঁধন হারা
সবাইকে নিল বুঝি কাড়ি,
কিসের নেশায় ছুটিছে ধরায়
আপন বাড়ি ছাড়ি।
কোথা হারালে হাতটা বাড়ালে
পায়না গো আর কভু দেখা,
এভাবেই সবাই হারাবে একদিন
রবো আমি সেদিনও একা।
ওগো রহমান তুমি বহমান
হৃদয়ে দাওনা প্রশান্তি,
দাওনা ঢেলে কুরানের নূর জ্বেলে
দূর করে সব অশান্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর