শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগর  উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক দুই হাজার ৫০ জন কৃষকদের মাঝে  উফসি আউশ ও  ২শ কৃষককে পাট  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে  উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার  প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফসি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর