ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। রবিবার (২৬ মার্চ) সকাল ৭টায় ঝালকাঠির কোর্ট রোডস্থ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন সংস্থার জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল খান, কোষাধ্যক্ষ মোঃ বাবুল মিনা, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান, সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত ও সদস্য রিয়াজ মোর্শেদ প্রমুখ। এ সময় সংস্থার সভাপতি মো: এমদাদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুষ্পার্ঘ্য অর্পণ ও যথাযথ মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করায় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকল জাতীয় দিবসে এরকম উপস্থিত থেকে সংগঠনের সকল কর্মসুচী বাস্তবায়নের জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।