শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন নাগরপুর উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর