শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মো.নুর আলম,গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৯:২৭ অপরাহ্ণ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি চিরঞ্জিব মুজিবের পুষ্পস্তক অর্পণ ও গোপালপুর সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও পুলিশ বাহিনী আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসফিয়া সিরাত এর স ভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুরের সংসদ সদস্য এমপি ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন, থানা অফিসার ইনচার্জ মো মোশারফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাছেদ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর