শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ই-পেপার

মৌলভীবাজারে গণহত্যা দিবস পালিত

কিবরিয়া আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৪:৪১ অপরাহ্ণ

মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত করা হয়েছে। দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ সকাল সকাল ১০টায় মৌলভীবাজার জেলার শাহ মোস্তফা সড়কের পাশে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণ।
গণকবরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ, জেলা পুলিশ, মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা ইউনিট সহ অন্যন্যরা। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
সভায় উপস্থিত ছিলেন,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন, স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর