শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ই-পেপার

লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত 

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৭:১১ অপরাহ্ণ

লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।
 এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বান্দরবান জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, দুই ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি।
গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর যে গণহত্যা চালিয়েছিল তার চিত্র তুলে ধরেন এবং স্বাধীন বাংলাদেশ অর্জনে বাঙ্গালীদের ভূমিকার কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর