শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ই-পেপার

পাবনার কৃতি প্রচার দলের রাজশাহী বিভাগ এর সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সবুজ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের রাজশাহী বিভাগ এর সাংগঠনিক সম্পাদক হয়েছেন পাবনার কৃতি রেজাউল করিম সবুজ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রচার দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ২১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন করেন।

সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন,সিনিয়র সহ-সভাপতি মো. আল-আমিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, দফতর সম্পাদক মো. শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সবুজ (রাজশাহী বিভাগ), এম আক্কাস আলী (রংপুর বিভাগ), প্রভাষক সৈয়দ মো. ইব্রাহীম আলীকে (ফরিদপুর বিভাগ) মনোনীত করা হয়েছে।

এছাড়া নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ মো. জহির হোসেন জয়, প্রচার সম্পাদক সাদেক হোসেন সাদেক, আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুমন খাঁন সুজন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল নিলয়, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুহুল আমিন খাঁন, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক অহেদুজ্জমান পাভেল মুন্সি, তথ্য ও গবেষণা সম্পাদক শাকিবুল হক সাকিব, ধর্ম সম্পাদক তাজুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক সাহাবউদ্দিন মিজি সাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর