পরিবর্তনের প্রত্যয় নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘শিকড়’ এর চরফরাদী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
গত (২২ মার্চ) বুধবার বিকেলে চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর হাজী আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয় কক্ষে এ কমিটি গঠন করা হয়।
এতে শিকড় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রদর্শক আতাউর রহমানের সোহাগের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, প্রধান আলোচক হিসেবে পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান এম.এ. মান্নান মানিক কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, পাকুন্দিয়া সরকারি ডিগ্রি (অনার্স) কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রতন ইসলাম, মঠখোলা হাজী জাফর আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল, মির্জাপুর শহীদ আলা উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন, পাকুন্দিয়া রিপোর্টার ক্লাবের সভাপতি মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, চরফরাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম, ছাত্রনেতা রাকিবুল হাসান হিমেল ও মেহেদী হাসান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও শিকড়ের উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মঠখোলা কনফিডেন্স পাবলিক স্কুলের সহকারী শিক্ষক আল ইমরানের দিক-নির্দেশনায় ও হিমেল খানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সাবেক সভাপতি হৃদয় হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ ফরহাদ, বঙ্গরত্ন ব্লাড ডোনার ক্লাবের সভাপতি রাফছান জামান, শিকড় এগারসিন্দুর ইউনিয়ন কমিটির সভাপতি মেহেদী হাসান আকাশ ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত সহ নেতৃবর্গ ।
আলোচনা শেষে সভাপতি কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক আতাউর রহমান সোহাগ ও যুগ্ম আহ্বায়ক আল ইমরান এক বছরের জন্য শিকড় এর চরফরাদি ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।
এ সময় হাজী আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানকে সভাপতি, গফরগাঁও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক ও মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার কামিল মাস্টার্স হাদিস বিভাগে প্রথমবর্ষে অধ্যয়নরত মিনহাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার ফাযিল পাস ফিকাহ বিভাগে প্রথমবর্ষে অধ্যয়নরত রেদুয়ান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য: ২০২০ সাল থেকে পাকুন্দিয়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করে সমাজসেবা মূলক বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ইতিমধ্যে এগারোসিন্দুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও পাকুন্দিয়া পৌরসভা ও বুরুদিয়া ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।