শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ই-পেপার

রমজান উপলক্ষ্যে রামগড়ে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৩:০০ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির রামগড় ৪৩বিজিবির সহযোগিতায় দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে জোন সদরে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে.কর্নেল হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিতরণের মধ্যে ছিলো চাউল, ঢাল, ছোলা, তেল, চিনি, আলু, লবন ও ঢেউটিন।

অনুষ্ঠানে লে.কর্ণেল হাফিজুর রহমান বলেন,
আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের রোজায় ইফতার এবং খাদ্য সামগ্রী কেনার সামর্থ্য নেয়।পবিত্র মাহে রমজানে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের জীবন মান উন্নয়নে এটি বিজিবি সহায়তা মাত্র। এ ধরনের মানবিক কাজ আমাদের ভবিষ্যতেও চলমান থাকবে।

এ সময় রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ, বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর