ঠাকুরগাঁওয়ের হরিপুরে সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কর্মকতা,সাংবাদিক,শিক্ষাবিদ ও স্থানীয় সুধীজনদের নিয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে অংশীজনের সমন্বে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদর অডিটারিয়াম রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ,লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল , জেলা আ,লীগর সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক। উক্ত অনুষ্ঠানে ৩১জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার ২২টি, ট্রাই সাইকেল ৫টি, হেয়ারিং এইড ১টি, অক্সিলিয়ারী ক্র্যাচ ১টি, টয়লেট চেয়ার ১টি, সাদাছরি ১টি বিতরণ করা হয়েছে। সভা শেষে বিভাগীয় কমিশনার প্রাথমিক শিক্ষা পদক দেশসেরা চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন।