শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ই-পেপার

সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২২ এ ভূষিত ছড়াকার নূর আলম গন্ধী

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১১:৪৪ অপরাহ্ণ

“সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২২”-এর প্রতিযোগিতায় ছড়া বিভাগে প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন শিশু সাহিত্যিক নূর আলম গন্ধী।
“সুস্থ সংস্কৃতি মুক্তির মূলমন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে গত (১৮ মার্চ) ঢাকার সেগুনবাগিচার বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
সাঁকো-২১ এর সভাপতি, সাধারণ সম্পাদক ও এডমিনের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র ও ক্রেস্ট তোলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ষসেরা পুরস্কারে ভূষিত হয়ে শিশু সাহিত্যিক জানান, প্রাপ্তি সর্ব সময়ই আনন্দের এবং অশেষ অনুপ্রেরণার। অশেষ কৃতজ্ঞতা জানাই কবি ও সংগঠক রিলু রিয়াজ ভাইসহ “সাঁকো” পরিবারের প্রতি। “সাঁকো”র এ অগ্রযাত্রা আরো সুদূরপ্রসারী ও আলোকোজ্জ্বল হোক তা-ই কামনা রইলো।
উল্লেখ্য: শিশু সাহিত্যিক নূর আলম গন্ধী কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার হিসাবে কর্মরত। তিনি পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গন্ধী বাড়িতে জন্ম গ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর