শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

ময়মনসিংহ প্রেসকাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তার নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২:৪৯ অপরাহ্ণ

ঐহিত্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের বার বার নির্বাচিত সহ-সভাপতি বৃহত্তর ময়মনসিংহের প্রবীন সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি দৈনিক জাহান পত্রিকার প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের প্রবীন নেতা এ.জেড এম ইমাম উদ্দিন মুক্তা  সোমবার (২০ মার্চ) নান্দাইল প্রেসক্লাবে পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে প্রায় ২ ঘন্টা সময় ময়মনসিংহের সাংবাদিকতা নিয়ে স্মৃতিচারণ করেন। এসময় সাথে ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রির্পোটার ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসকাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। ময়মনসিংহের সাংবাদিক নেতৃবৃন্দ কাবে পৌছিলে তাদের স্বাগত জানান, প্রেসকাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলী, সাংবাদিক শাফায়েত আহম্মেদ প্রমুখ। এসময় অতিথিদের নান্দাইল প্রেসকাবের ৪১ বছর পূর্তি অনুষ্ঠানের উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। সিনিয়র সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা নান্দাইল প্রেসকাবের পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ করেন। উল্লেখ্য, ইমাম উদ্দিন মুক্তা দৈনিক জাহানের বার্তা সম্পাদক থাকাকালীন সময়ে সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল দৈনিক জাহানের প্রধান কার্যালয়ে ৪বছর সাব এডিটর হিসাবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর