শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

রেলওয়েতে চাকুরি দেয়ার নামে টাকা আতœসাতের প্রতিবাদে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে চাকুরি দেওয়ার নাম করে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে আতœসাত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী সুজন বাবু। পেশায় চা বিক্রেতা সুজন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের সুখী লালের ছেলে।

রোববার দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সুজন তার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান পদে কর্মরত একই গ্রামের মাহাতাব ব্যাপারির ছেলে আসাদুল ইসলাম ৬ মাসের মধ্যে ওয়েম্যান পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ৬ লক্ষ ৫ হাজার টাকা তার কাছ থেকে গ্রহণ করে। টাকা নেওয়ার সময় উপস্থিত ছিলেন আসাদুলের বড় ভাই ফজলুল হক ও ভাতিজা ফারুক মিয়া। বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে চাকুরি পাওয়ার আশায় টাকা দেয় সুজন। কিন্তু ৪ বছর পেরিয়ে গেলেও তার চাকুরির কোন খবর নাই। সুজন পরে জানতে পারে আসাদুল একজন প্রতারক। এভাবে চাকুরি দেওয়ার নাম করে আরও বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে এবং প্রতারণা করেছে। টাকা দিয়ে চাকুরি না পেয়ে নিঃস্ব হয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন সুজন।

তিনি আরও বলেন, চাকুরির আশা ছেড়ে দিয়ে টাকা ফেরত চাইলে ৬ মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও আজ অবধি সেই টাকা পাই নাই। এখন টাকা চাইতে গেলে আসাদুল ও তার লোকজন বিভিন্ন ধরণের হুমকি দেয়। এমনকি পর পর কয়েকদিন গভীর রাতে আসাদুলের বাহিনী সুজনের বাড়িতে হামলা চালিয়েছে বলে জানান। এসময় সর্বানন্দ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি আঃ করিমসহ ৪/৫ জন উপস্থিত ছিলেন। চাকুরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করায় তার শাস্তি দাবি করেন সুজন। এব্যাপারে আসাদুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর