শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে ব্যক্তিস্বার্থে কলেজের ভবন ভেঙ্গে রাস্তা করার প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৪:১৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ব্যক্তিস্বার্থে ষড়যন্ত্র করে পাকুটিয়ায় বি.সি.আর.জি.ডিগ্রী কলেজের নতুন ভবন ভেঙ্গে নকশা বহির্ভূত রাস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
 শনিবার (১৯ মার্চ) সকালে কলেজ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজের অধ্যক্ষ এস. এম. সোহরাওয়ার্দী, উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমানসহ সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
এ সময় আরোও বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য মোঃ নজরুল ইসলাম, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম খান, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল সরকার, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ (অবঃ),  মোঃ ওবায়দুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর