শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

ই-পেপার

পাকুন্দিয়ায় ৩ দিন ব্যাপী ফ্রি ডেন্টাল চেক আপ অনুষ্ঠিত

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ

আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যেকে সুখী করা। কথায় আছে, পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরীব হয়নি।
সেই প্রত্যয়কে সামনে রেখে গত ১৬ মার্চ সকাল থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন পুলেরঘাট বাজারে ডা. মোঃ জিয়া উদ্দিন টিটু পরিচালিত পিজি ডেন্টাল সার্জারীর আয়োজনে ৩ দিন ব্যাপী ফ্রি ডেন্টাল চেক আপ শুভ উদ্বোধন করা হয়েছে।
ক্যাম্পিং থেকে সেবাপ্রাপ্তদেরকে “সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট” এর পক্ষ থেকে ফ্রি টুথপেস্ট দেওয়া হয়েছে। এ চেক আপ শুরু হয়েছে গত ১৬ মার্চ বৃহস্পতিবার থেকে, যা আজ (১৮ মার্চ) শনিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৩ টায় শেষ হয়েছে।
সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক সমাজকর্মের ভূমিকা অপরিসীম। নিজেদের প্রচেষ্টায় গড়ে তুলে এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালিত করে আসছে। শিশু কল্যাণ, পূর্ণবাসন, দুস্থদের কল্যাণ, দরিদ্র রোগীদের সেবাসহ বিভিন্নভাবে মানব সেবায় নিয়োজিত রয়েছে প্রতিষ্ঠানটি।
এসময় প্রধান অতিথি হিসাবে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরে-আলম খান ও বিশেষ অতিথি হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বায়তুল জাবিন সেতু, আরএম ডাক্তার নাজিবুল  হক আতিকুল্লাহ, ৬নং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জোটন, শিমুলিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মানিক মোল্লা, পুলেরঘাট দীন চক্ষু সেন্টারের পরিচালক মোঃ সুমন আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর