শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের আয়োজনে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্ম বার্ষিকি পালিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার এই প্রতিপাদ্যের মধ্যে দিয়ে অভয়নগরের নওয়াপাড়ায় অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার (১৭মার্চ) সকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস। জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও পথ শিশুদের মাঝে কেক কাটার মধ্যো দিয়ে দিনটি পালন অনুষ্ঠান শুরু করা হয়। পরে উপজেলর সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের মঞ্চে এক আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সভায় সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও দাতা সদস্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল মোঃ সাইফুল ইসলাম,গ্রাম ডাক্তার কল্যান সমিতির কেন্দ্রীয় সহ- সভাপতি ও যশোর জেলার সভাপতি এম এ গফুর, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির অভয়নগর উপজেলার  সভাপতি ফজল রাব্বি সুজন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষার্থী গন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গোপালগঞ্জের বাগাইর নদীর কোল ঘেঁষে গড়ে উঠা ছায়াঘেরা জনপদ টুঙ্গিপাড়া নামক গ্রামে ১৯২০ সালের এই দিনে জনাব লুৎফর রহমান ও সায়রা খাতুন দম্পতির কোলকে আলোকিত করে জন্মহয় এক শিশুর। সেই শিশুটি তাঁর প্রঙ্গা,মেধাওধৃঢ় মননশীলতার মাধ্যমে ইস্পাত কঠিন নেতৃত্বের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন। যার জন্ম না হলে এই স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। আমাদের পরাধীনতার শৃঙ্খলে বন্ধী থাকতে হতো। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শিশুকাল থেকেই একজন আত্ব মর্যাদা শীল মানুষ ছিলেন। স্কুল জীবন থেকেই রাজনৈতিক সচেতন লোক হিসেবে কাজ শুরু করেন।পরে তিনি জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন কারি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। তারপর সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রী মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক মহিলা রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর