শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সেবা প্রচারণ সপ্তাহ অনুষ্ঠিত 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮:০২ অপরাহ্ণ
smart

নওগাঁর সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা দপ্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে স্বাস্থ্যসেবা প্রচারণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপাহার ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দপ্তরের আয়োজনে স্বাস্থ কমপ্লেক্স ভবন হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা.মুহা. রুহুল আমিন।
১৭ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিত স্বাস্থ্যখাত নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা এবং স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা সভায় আবাসিক মেডিকেল অফিসার মোর্শেদ মঞ্জুর কবির লিটন সহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সকল ডাক্তার, নার্স,  সকল প্রকার কর্মকর্তা,কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
এর পূর্বে সাপাহার উপজেলা কমপ্লেক্সের শেখ মুজিবুর রহমান  প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর