শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাসাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ

‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে র‌্যালী, মিলাদ, দোয়া মাহফিল, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৭ মার্চ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে হল রুমের  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ রাসেল আহমেদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল পৌরসভা মেয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ  । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, বাসাইল উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল ইসলাম,  সাধারণ মডেল কেয়ারটেকার মোঃ ইয়াসিন আলী খান সহ ইসলামিক ফাউণ্ডেশনে শিক্ষক বিন্দু।
উপস্থিত সকল বক্তাগণ বলেন বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া জন্য আহবান জানান,
 পরে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর