শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ

অভয়নগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠির জীবন উন্নয়নের লক্ষে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওয়াতায়  শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম। অলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে অতিথিদের হাত থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ক্ষুদ্র নৃ- গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে সাইকেল উপহার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর